Teskilat S-7

তেসকিলাত

🎬 তেসকিলাত (Teşkilat) | দ্য অর্গানাইজেশন

🇹🇷 তেসকিলাত একটি জনপ্রিয় তুর্কি অ্যাকশন, রাজনৈতিক ও ড্রামা সিরিজ। সিরিজটি ৭ মার্চ ২০২১ সালে প্রচার শুরু হয়। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার একটি বিশেষ গোপন দল এবং দেশের জন্য তাদের নানা ঝুঁকিপূর্ণ অভিযান।আঙ্কারায় ড্রোন প্রকৌশলীদের ওপর সন্ত্রাসী হামলার পর একটি বিশেষ গোপন দল গঠন করা হয়। মেতে বাশকানের নেতৃত্বে সারদার, জেহরা, হাক্কি দাই, পিনার, হুলকি, উজায় ও গুরজানকে নিয়ে দলটি গোপন মিশনে নামে। তাদের লক্ষ্য—হামলার পেছনে থাকা শক্তিকে খুঁজে বের করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

বিমান হামলা প্রতিহত করার পর সারদার অপহৃত হয় এবং তার স্মৃতি পরিবর্তন করা হয়। তাকে উদ্ধারে দলটি পাড়ি জমায় পোল্যান্ডে। এদিকে মেতে বাশকানের জায়গায় হালিত বাশকান দায়িত্ব নেন এবং নতুন শত্রু ইয়িলদিরিম কোরাল সামনে আসে। প্রতিশোধ, গোপন অভিযান ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রকে ঘিরে গল্প আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

🔥 গোপন মিশন, দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ—সব মিলিয়ে তেসকিলাত একটি রোমাঞ্চকর গোয়েন্দা অ্যাকশন সিরিজ।

🎬 তেসকিলাত থেকে আয়বুকে পুসাতকে সরিয়ে দেওয়া হয়

তেসকিলাত সিরিজে নেসলিহান এরদেমসয় / তুনা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী আয়বুকে পুসাত ২০২৫ সালের ২ এপ্রিল সিরিজের নতুন পর্বের অভিনয় থেকে বাদ পড়েন।

TRT-এর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পর তাঁকে সিরিজের অভিনয়শিল্পীদের তালিকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। TRT আরও জানায়, ইতোমধ্যে ধারণ করা কিছু পর্ব থাকা সত্ত্বেও গল্পে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

📌 নেসলিহান চরিত্রে আয়বুকে পুসাতের সময়কালের সমাপ্তি ঘটে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে।

Season- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *